1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৭ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৬১ বার

ফজলে মমিন,শ্রীপুর

(গাজীপুর)থেকেঃ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারী ও পুরুষসহ অন্তত ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ নারীকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা হাসপাতাল থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লতিফপুর এলাকায় জমিজমা নিয়ে বিরুদ্ধ থাকায়  দুই চাচাতো ভাই ও ভাতিজাদের মধ্যে এ ঘটনা ঘটে।

এ সময় জামাল উদ্দিন সরদারের পরিবারকে মিয়ার উদ্দিন সরদারের লোকজন দা লাঠি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। এরপর জামাল উদ্দিন সরদার ডাক চিৎকার দিলে বাড়ি থেকে তার ছেলে-নাতি স্ত্রী- মেয়ে

এগিয়ে আসলে তাদেরকেও আক্রমণ করে। এ ঘটনায় মোহাম্মদ আলী, নজরুল ইসলাম,  মাহবুব সহ ৪/৫ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জামাল উদ্দিন সরদার।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, জালাল উদ্দিন সরদারের অভিযোগ মিথ্যা। মূলত মিয়ার উদ্দিন সরদারের জমি জোরপূর্বক ভাবে দখল করে রাখছেন জালাল উদ্দীন। তিনি আরও বলেন, ঝড়ে আমাদের গাছের ডালা ভেঙ্গে পড়ছিল।

সেই ডালা ওরা জোর করে নিয়ে যায় এবং বাধা দিলে আমাদেরকে মারধর করেন। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকবর আলী বলেন, মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net