1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে এসি ল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে এসি ল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫২ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৮ জুন শনিবার সাপ্তাহিক কাতিহার পশুর হাট থেকে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত টোল আদায় অপরাধে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক দিনমজুর কে জেল দেওয়ার প্রতিবাদে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণিকা আক্তারের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ৯ জুন (রোববার) সকালে এলাকাবাসীর আয়োজনে রানীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বক্তারা বলেন, হাট বাজারের দায়িত্ব হাট ইজারাদারের উপর অর্পিত করেছেন আপনারা। হাটের যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে সেটার দায়ভার হাট ইজারাদারের কোন সাধারণ শ্রমিকের নয়। কারণ তারা তিন শ’ চার শ’ টাকার বিনিময়ে হাটের মজুরি দেয়। অপরাধ যদি করে থাকেন ইজারাদার করেছেন কোন দিনমজুর শ্রমিক নয়। সাজা হলে হাট ইজারাদারের হবে। বক্তারা আরো বলেন, শুধু কাতিহার বাজার নয় ঠাকুরগাঁও জেলার এমন কোন পশুর হাট নেই যে ৫ শ’ টাকার কম টোল নেই। অতিরিক্ত টোল আদায় করলে হাটের ইজারাদার করেছেন সাজা হলে ইজারাদারের হবে কোন শ্রমিকের নয়। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন বক্তারা। এতে সাধারণ মানুষের আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন হারিয়ে যাবে বলে মনে করেন তারা। এ সময় রানীশংকৈল উপজেলার ৫ নং- বাচোর ইউনিয়নের ৭ নং – ওয়ার্ড ইউপি সদস্য উমের আলী, রানীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রসেনজিৎ দাস মলয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজুয়ানুল হক রঞ্জু, সাদ্দাম,বিশ্বসহ কাতিহার বাজার এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net