1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পাটচাষি সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে পাটচাষি সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩০৩ বার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন, সম্প্রসারণ, পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। “পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই শ্লোগানে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় ঠাকুরগাঁয়ের আয়োজনে সমাবেশে ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মাৎ শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়) মো: ওসমান আলী শেষ প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও আশপাশের ঠাকুরগাঁও জেলার কয়েকশ পাট চাষী উপস্থিত ছিলেন। সমাবেশে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন, সম্প্রসারণ, পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরনে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net