1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৫৬ বার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩০ জুন রোববার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ঠাকুরগাঁও

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস শহিদ বাবু, ডিএফএ’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল প্রমুখ। এ সময় ক্রিড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, অংশগ্রহনকারী কলেজের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় “শীবগঞ্জ ডিগ্রী কলেজ” টিম ২-০ গোলে “বালিয়াডাঙ্গী সমীর উদ্দীন স্মৃতি কলেজ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন খায়রুল বাশার। সহকারী পরিচালক ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মো: রিজন ফারাবী। অফিসিয়ালের দায়িত্বে ছিলেন সিনিয়র রেফারী মো: আলতাফুর আলীম। শেষে উভয় টিমকে প্রাইজ মানি ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ। ধারা বর্ননা করেন স্বনামধন্য ধারাবাষ্যকার সুজন খান। উল্লেখ্য যে, গত শুক্রবার একই ভেন্যুতে ১০টি টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net