1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াপাড়া ইউনিয়নে ওয়ার্ড ভিক্তিক বৃক্ষচারা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

নোয়াপাড়া ইউনিয়নে ওয়ার্ড ভিক্তিক বৃক্ষচারা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮৫ বার

রাউজান প্রতিনিধি:

আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক পাশে ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপন করা হবে। রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির ব্যবস্থাপনায় এসব ফলদ চারা রোপন করা হবে বলে জানান উপজেলা নির্বার্হী কর্মকর্তা অংগ্যজাই মারমা। ২৪ ঘন্টার মধ্যে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে ইতিমধ্যে রাউজান উপজেলা প্রশাসন, পৌনসভা প্রশাসন, রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদদপ্তর, বনবিভাগ, পৌরসভার কাউন্সিলর, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান- ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এলাকায় এলাকায় প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম জানিয়েছেন, সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপনের জন্য গর্ত করে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির চারা পৌঁচ্ছানো হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার নোয়াপাড়া ইউনিয়নে রোপননের জন্য ওয়ার্ড ভিক্তিক চারা বিতরণ করা হয়েছে। একইসাথে শিক্ষ প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও চারা বিতরন করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, প্যনেল চেয়ারম্যান সেকান্দর হোসন, ইউপি সদস্য মো. শাহিন, ইউনিয়ন পরিষদের নির্বহী কর্মকর্তা শহিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলগি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় নোয়াপাড়া ইউনিয়নকে সবুজায়ন করতে নানা পদেক্ষেপ নিয়েছি। প্রতিটি সড়কে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। সেলক্ষ্যে সড়ক পাশে গর্ত করে মাটির সাথে জৈব সার মিশ্রনের কাজ শেষ হয়েছে। আগামী ১৮ জুলাই একযোগে সংসদ সদস্যের নেতৃত্বে রোপন করা হবে বৃক্ষ চারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net