1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে একদিনে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলদ চারা রোপন হবে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

রাউজানে একদিনে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলদ চারা রোপন হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৫৮ বার

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে ১৯৯৬ সাল থেকে ২৫ লাখ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক পাশে ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় আরো ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপন করা হবে। আগাকালের রোপন করা সহ ২০২৪ সালে রাউজানে মোট ২৬ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন হবে। এসব বৃক্ষ রোপনে নেতৃত্বে ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। ১৭ জুলাই বুধবার উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বৃহস্পতিবার একদিনে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান পৌনসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদুস, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক তৈয়ব চৌধুরী, এস এম ইউসুফ উদ্দিন, জয়নাল আবেদীন জুবায়ের, বর্তমান সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কামাল উদ্দিন, লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, আবিদ মাহমুদ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় ৩২ হাজার পাঁচ শত চারা রোপন করা হবে। চট্টগ্রাম রাঙামাটি সড়কে কৃষ্ণচুড়া, পলাশ, জারুল ও শিমুল গাছের চারা রোপন করা হবে। তিনি আরো বলেন, ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হবে সবুজয়ান রাউজান । কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের। উল্লেখ্য, একদিনে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপনের জন্য গর্ত করে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির চারা পৌঁচ্ছানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net