1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৩৫ বার

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ১৯৯৬ সাল থেকে এই সংসদ সদস্য ২৬ লাখ ৮০হাজার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করে রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ জনপথে ।

উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণজন অংশ নেন। কৃষি অফিস সূতে জানা যায় , ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net