1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির মানব বন্ধন ও বিরোধী বিক্ষোভ নেহাল আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির মানব বন্ধন ও বিরোধী বিক্ষোভ নেহাল আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫১ বার

রাজবাড়ীতে চার দফা দাবি নিয়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটি। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি লুটপাটের শেকর উপড়ে ফেল, পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনো, খেলাপি ঋণ উদ্ধার কর ও দ্রব্যমূল্য কমাও মানুষ বাচাঁও দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।
এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. বাবন চক্রবর্তী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক শেখ রাজীব, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান, কৃষক নেতা ক্বারী মো. শাহাবুদ্দীন। সভা সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল হালিম।

এসময় বক্তারা বলেন, দেশে আজ দুর্নীতি সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। ভূমি অফিস থেকে শুরু করে সচিবলায় পর্যন্ত দুর্নীতিতে ছেঁয়ে গেছে। দুর্নীতি বাঁজদের কারণে আজ বাজারে আজ চাল, ডাল, সার ওষুধসহ সকল পণ্যের দাম বেড়েছে। একজন শ্রমিক, রিক্সাওয়ালা, একজন হোটেল শ্রমিক সারাদিন কাজ করে পায় ৫০০ টাকা। একজন চা শ্রমিক ১২০ টাকায় কাজ করে। তাদের আজ বেঁচে থাকা কষ্টকর হয়ে পরেছে। যারা সরকারি চাকরি করে তারাই দুর্নীতির সাথে জরিত। তারাই প্রশ্নপত্র ফাঁস করে। এদেরকে রুখতে হবে। আর এজন্য এই ব্যবস্থা বদলাতে হবে। মানুষের অধিকার আদায়ের লক্ষে একটি বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেড় করা হয়। মিছিলটি শহরের ১ নং রেলগেইট প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net