1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দোহাজারীতে বিক্ষোভ মিছিল  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দোহাজারীতে বিক্ষোভ মিছিল 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫০ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।

গত ১৭ জুলাই বিকেলে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়ক প্রদক্ষিণ করে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে অবস্থান করেন সংক্ষিপ্ত পরিসরে সমাবেশ করেন আন্দেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। আন্দোলনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, গাছবাড়িয়া কলেজ, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ, জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল উচ্চ  বিদ্যালয়, খাঁনদিঘী উচ্চ বিদ্যালয়, খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, কালিয়াইশ আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের সমাগমে প্রায় হাজারো আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময়  শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চায়’ ‘আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁয় নায়’ ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ এক দফা এক দাবি কোটা নয় মেধার দাবি, শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি শ্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে। আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন,

আমরা এতদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে কাল রাতেই সারাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমরা আশাবাদী। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী বলেন, কোটা প্রথার সংস্কার আমাদের একান্ত দাবি। বর্তমান কোটা ব্যবস্থা যোগ্য ও মেধাবীদের উপর অবিচার করছে। আমরা যোগ্যতার ভিত্তিতে আমাদের স্থান পেতে চাই। আমাদের দাবি হল, কোটা প্রথার পুনর্বিবেচনা ও সংস্কার করা হোক, যাতে মেধাবীদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়। আমরা দেশের উন্নতির জন্য মেধাবীদের সঠিক মূল্যায়ন চাই। এবং একই সাথে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে সহিংসতা ছাত্রদের উপর চলছে এর সুষ্ঠু তদন্ত দাবি করি। এক শিক্ষার্থী বলেন, শান্তিপূর্ণভাবে চলতে থাকা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করার জন্য পুলিশ এবং রাজনৈতিক গোষ্ঠী আমাদের নিরক ছাত্র সমাজের উপর চড়াও হয়েছিল। আমরা এখনো শান্তির পথ অবলম্বন করছি, কোনো ধরনের সহিংসায় জড়ানো আমাদের ইচ্ছা না। কিন্তু চলমান পরিস্থিতি গুলো র তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোটা সংস্কারের তীব্র দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net