1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ আটক ২, সিএনজি অটোরিকশা জব্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ আটক ২, সিএনজি অটোরিকশা জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে মো: ইউসুফ ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমানের ছেলে কাজী মো: লিটন। রোববার (১৪ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম বিপিএম (সেবা), পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায়, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার তত্ত¡াবধানে থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দুইটায় চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন লোক সিএনজি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ইউসুফ ও লিটন নামে দুইজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা একটি স্কুল ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত ইউসুফ ও লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net