1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ ডিবির হাতে আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ ডিবির হাতে আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৪৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬০ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর গ্রামের সেলিম মুন্সীর ছেলে আশিকুল ইসলাম মুরাদ (১৯), চাঁন্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন (২০) ও লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম (১৯)। শনিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ০৭:১০ ঘটিকায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করে। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি এলাকা থেকে ৬০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net