ঢাকা   ০৬:০১:৫৪ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জাগরনী মেধাবৃত্তি কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫৬৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক ও সমাজ সেবামূলক সংগঠন জাগরনী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত জাগরনী মেধাবৃত্তি পরীক্ষা -২০২৩ এর কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২৫ জুলাই খুটাখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির উদ্দিন।

সংগঠনের সহ সভাপতি মাঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর এবং বিশেষ  অতিথির বক্তব্য রাখেন খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল আলম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওঃ বশির উদ্দীন ও

সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সেক্রেটারী মিজানুর রহমান, এসময় কুতুবদিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরে নজর, সাংবাদিক সেলিম উদ্দীন, শিক্ষক মাহমুদুল করিম ও  মিজানুর রহমান বক্তব্য রাখেন৷

অনুষ্টানে সংগঠনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন স্কুল -মাদরাসার ১৮ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ এবং তাদের হাতে নগদ টাকা, সনদ ও ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হয়েছে।

এসময় সাবেক মেম্বার মমতাজ আহমদ, মোহাম্মদ আলম, শাহ আলম, মোঃ বশিরুল আলমসহ বিভিন্নস্থরের মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি