ঢাকা   ০৬:০৩:১৪ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলায় জাপান সরকারের আর্থিক অনুদানে নির্মিত “জাপানি ভাষা শ্রেণিকক্ষ উন্নয়ন প্রকল্প”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি। এই প্রকল্পে জাপান সরকারের ৭৫ লক্ষ টাকার অনুদানে ৩টি শ্রেণিকক্ষ, ৩টি শিক্ষককক্ষ নির্মাণ করা হয়।

উদ্বোধন পরবর্তী ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধান করেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

আলোচনার শুরুতে প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমসমূহ সচিত্র প্রতিবেদনসহ উপস্থাপন করেন।

এরপর ঢাকাস্থ জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনোরি বিশেষ অতিথির বক্তব্যে- নবনির্মিত এই শ্রেণিকক্ষগুলো পাঠদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ব্যবহৃত করে, জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদার করা হবে বলে আশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল জাপান ও বাংলাদেশকে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে, দু’দেশের সম্পর্ক উন্নয়নে আরো কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সবশেষে সভাপতির বক্তৃতায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান জাপান সরকারের চলমান সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মি. বিপুল চন্দ্র দেবনাথ ও ড. মো. মনির উদ্দিনসহ আভাই’র শিক্ষকবৃন্দ এবং জাপান দূতাবাসের মি. ইয়ামামোতো কিওহেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি