1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন মৈশকরম প্রাইমারি স্কুলের দপ্তরি শফি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

দায়িত্ব পালন না করেও বেতন নিচ্ছেন মৈশকরম প্রাইমারি স্কুলের দপ্তরি শফি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪৪৯ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

দায়িত্ব পালন না করে সরকারি বেতন ভাত তুলেন আওয়ামী লীগ নেতার শ্যালক। এমন অভিযোগ উঠেছে রাউজানের উরকিচর ইউনিয়নের মৈশকরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মোহাম্মদ শফির বিরুদ্ধে। তবে একজন নারী তাঁর বদলে স্কুলে দপ্তরি কাজ সম্পাদনা করেন। রাতে স্কুলে প্রহরীর দায়িত্ব কেউ পালন করে না। রাতে প্রহরীর দায়িত্ব কেউ না করায় স্কুলটি চুরির ঝুঁকি রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সরেজমিনে স্কুলটি পরিদর্শনে গিয়ে স্কুল দপ্তরি শো: শফিকে কর্তব্যরত পাওয়া যায়নি।তবে শফি স্কুলের হাজিরা খাতায় রেখেছে নিয়মিত উপস্থিত থাকার স্বাক্ষর। তাঁর স্থানে ফেরদৌস আকতার নামের এক মহিলা স্কুলে দপ্তরির কাজ করেন।তিনি বলেন, মাসিক ১ হাজার ৫০০টাকায় স্কুলের দপ্তরির কাজ করছি গত তিন বছর ধরে। তাঁর বেতনের যোগান দিচ্ছে দপ্তরি মো: শফি। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফের কাছে জানতে চাইলে তিনি দপ্তরি মোঃ শফির অনুপস্থিতির বিষয়ে কোন কথা না বলে, দপ্তরিকে ফোন করে স্কুলে আসতে বলেন। প্রধান শিক্ষককের ফোন পেয়ে দপ্তরি নিজের মোটর সাইকেল চালিয়ে স্কুলে ছুটে আসেন। এসময়ে দপ্তরি মোঃ শফির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিয়মিত স্কুলে দায়িত্ব পালন করি। আমার বিরুদ্ধে অভিযোগটি সত্য নয়। আমি দুপুরে ঘরে ভাত খেতে গিয়েছিলাম। আমার বেতনের টাকা থেকে প্রতি মাসে ১ হাজার ৫শত টাকা দিয়ে ফেরদৌস আকতারকে স্কুলে চা নাস্তা আনার জন্য রেখেছি। দপ্তরি শফির এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষকরাও কথা ভয় পান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, তাঁর অন্যায়ের বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ করায় শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। আওয়ামী লীগ নেতার শ্যালক হওয়ায় এমন আচরণ করে দপ্তরি শফি। এবিষয়ে স্কুল পরিচালনা কমিটিরসহ সভাপতি ও উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ বলেন, স্কুলের দপ্তরি মোঃ শফি আমার শ্যালক আপনি নিউজ করবে না, সেই নিয়মিত দপ্তরির দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে রাউজান উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস বলেন, স্কুলের দপ্তরি দায়িত্ব পালন না করার কোন অভিযাগ পায়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের শিক্ষিকা ফিরোজা আক্তার জানান, এই স্কুলে১৬০ জন শিক্ষার্থী রয়েছে। পাঠদানের জন্য রয়েছে ৯ জন শিক্ষক শিক্ষিকা। মৈশকরম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net