1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বাঁশখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭৮ বার

বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত পণ্য বিপণণ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার অলি মিয়ার দোকান, টাইম বাজার ও চাম্বল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যদ্রব্যসমূহ বিনষ্ট করা হয়।

জানা যায়, বিএসটিআই আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় অলি মিয়ার দোকানের একতা বেকারির মালিক মুছা মিয়াকে ১০ হাজার, শীলকূপের বেকারি মালিক মো. মিজানকে দশ হাজার এবং চাম্বলের মো. ইয়াছিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, অভিযানে জরিমানার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যদ্রব্যসমূহ বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net