1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

রাউজানে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রোববার (৭ জুলাই) বিকেল ৩টায় উপজেলার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম থেকে শুরু হয় এই রথযাত্রা। এই রথযাত্রায় পাঁচ হাজার নারী পুরুষ অংশ নিয়েছে। বর্ণাঢ্য সাজে দৃষ্টিনন্দন একটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা।

 

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এই রথযাত্রা। এই রথযাত্রার উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী, বাসু দেব সিংহ, রাজিব সিংহ। মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি কাজল বোস, উদযাপন পরিষদের আহবায়ক অশোক পালিত, সচিব ধীলন মুহুরী, সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা কমিটির উজ্জ্বল কান্তি দাশ, সেবাশ্রম কমিটির দিপলু দে দিপু,অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, বিজন চৌধুরী, রণজিৎ শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিঠু চৌধুরী,  প্রমথ দাশ, উজ্জ্বল দে বাসু, প্রমুখ। পৌরহিত্যে করেন সেবাশ্রমের পূজারী সুবল গোস্বামী। উল্লেখ্য, নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই রথযাত্রা উৎসব আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net