1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩ বছর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর জয় হত্যার চার্জ গঠন সিআইডির - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

৩ বছর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর জয় হত্যার চার্জ গঠন সিআইডির

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের শিশু জুলফিকার হাসান জয় (১০) হত্যাকান্ডের চার্জ গঠন করলো সিআইডি। তদন্ত শেষে সিআইডি’র সাব ইন্সপেক্টর সাজু মিয়া তদন্তকারী কর্মকর্তা হিসেবে চার্জ গঠন করেন। পরে চার্জ শীট বিজ্ঞ আদালতে দাখিল করলে মামলার আসামী তরিকুল ইসলাম মন্টু ও সিদ্দিকুর রহমানকে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরন করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ জুন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের মো: হযরত আলীর ছেলে শিশু জুলফিকার হাসান জয় (১০) নিরুদ্দেশ হন। তাকে অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে তার পিতা হযরত আলী বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরী জমা করেন। এ অবস্থায় পরদিন বাড়ির পাশের একটি পুকুর থেকে জয়ের মরদেহ উদ্ধার করে পরিবার। পরে ২৯ জুন একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, ঐ গ্রামের মো: রহিত আলী, মোছা: রুনা আক্তার, মো: তরিকুল ইসলাম, মোছা: মায়মুনা আক্তার, মো: সিরাজুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান। অবশেষে মামলাটি তদন্তের জন্য ঠাকুরগাঁও সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। ৩ বছর তদন্ত শেষে সিআইডি’র সাব ইন্সপেক্টর মো: সাজু মিয়া মামলার চার্জ গঠন করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। এতে শিশু জয়কে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চার্জ গঠনের পর জয়ের পরিবার, এলাকাবাসীসহ বালিয়াডাঙ্গীর সর্বস্তরের মানুষজন সিআইডি কর্মকর্তা সাজু মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net