1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চেক'র মামলায় শ্রীঘরে বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ সেলিম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

চেক’র মামলায় শ্রীঘরে বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ সেলিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৯৯ বার

 

শিব্বির আহমদ রানা,

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভাস্থ লক্ষিস্কয়ার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে। আদালতে তাঁকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

এ বিষয়ে তিনি বলেন, গতবছর জামাল উদ্দিন নামের একজন বাদী হয়ে সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সাথে বৈলছড়ি এলাকার মহিউদ্দিন বাদী হয়ে পৃথক পৃথক ২ টি ৪ লক্ষ টাকার মামলায় তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন।

সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে ৩টি পৃথক পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ চেক পরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ,পি,পি) এডভোকেট জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, তিনটি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই তিনটি মামলায় আদালত থাকে হাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net