ঢাকা   ১১:০৮:১০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫২৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুর পৌঁনে ১টার দিকে গুণবতী রেলওয়ে স্টেশন আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

শুক্রবার বিকালে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ বাহার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুপুর পৌঁনে ১টার দিকে স্টেশন আউটারে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় সনাক্তে সহযোগিতা চেয়ে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনী কার্যক্রম শেষে মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি