1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন - সুজন এমপি, - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন – সুজন এমপি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৯৮ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি শ্বশান ঘাটের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে ১০ দিন ধরে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায় । শ্বশান ঘাটে যাতায়াতে সমস্যায় পড়েন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। বিষয়টি নজরে আসার পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করেন ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । ঘটনাটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার পুকুরপাড় শ্বশান ঘাটে।

৯ জুলাই মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য মাঝহারুল ইসলাম সুজন এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুলে দেন ১০ দিন থেকে বন্ধ রাখা চলাচলের রাস্তাটি। সেই সাথে জমি নিয়ে বিরোধ মিটাতে গঠন করে দিয়েছেন তদন্ত কমিটিও ।
যানা যায়,বড়বাড়ী ইউনিয়নের হরিপুর গ্রামে ১০ দিন আগে হিরকেন চন্দ্র পালের মা শান্তি বালা মারা গেলে বিরোধ চলা শ্বশানের জমিতে দাফন করেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরের দিন বিরোধের জেরে শ্বশানে যাতায়াতের রাস্তার তিন পার্শ্বে বাশ দিয়ে যাতায়াত বন্ধ করে দেন ঐ এলাকার লোকজন। এরপর থেকে ১০ দিন ধরে বন্ধ ছিল পথচারীদের চলাচল ও শ্বশানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের যাতায়াত।
বিষয়টি মাজহারুল ইসলাম সুজন এমপি কে অবগত করলে নিজেই ছুটে যান ঘটনাস্থলে। বন্ধ রাস্তার বাঁশ তুলে চলাচল স্বাভাবিক করে দেন তিনি। একই সাথে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রতি অটুট রাখতে জমির বিরোধ মীমাংসার ব্যবস্থা করে দেন তিনি। ঘটনাস্থলে এসে এমপির এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই । এমপি সুজন বলেন,একটি রাস্তা দিয়ে সকলে যাতায়াত করে। সেটি বন্ধ থাকলে সকলের অসুবিধে হবে। জমি নিয়ে কারো সমস্যা থাকলে সেটা সমাধান হবে আইন আছে। তাই বলে রাস্তা বন্ধ করে দেয়া হবে বাঁশ দিয়ে এটা ঠিক নয়। আমি শুনামাত্র সেখানে গিয়ে বন্ধ রাস্তাটি খুলে দিয়েছি। সেই সাথে কমিটি করে দিয়েছি এবং প্রশাসনকে অবগত করে রেখেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net