1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী পৌরসভা হবে একটি আধুনিক শহর' শত কোটি টাকার বাজেট ঘোষণা মেয়রের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাঁশখালী পৌরসভা হবে একটি আধুনিক শহর’ শত কোটি টাকার বাজেট ঘোষণা মেয়রের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৮৪ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বেলা ১২ ঘটিকার সময় বাঁশখালী পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন।

২০২৪-২৫ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতি সহ পৌরসভার রাজস্ব বাজেট ১২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা এবং প্রারম্ভিক স্থিতি সহ উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৩০ লক্ষ টাকার অনুমোদিত বাজেট সহ সর্বমোট ১শত কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র (এক) রোজিয়া সোলতানা রোজি, প্যানেল মেয়র (দুই) প্রণব কুমার দাস, প্যানেল মেয়র (তিন) কাঞ্চন বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা মো. আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর বদিউল আলম, জামশেদ আলম, মো. ইসহাক, মহিলা কাউন্সিলর সাদেকা নুর খানম বিউটি, রুজিনা আক্তার, আলহাজ্ব আনছুর আলী, আরিফ মাইনুদ্দীন, মো. আক্তার হোসেন, আবদুল গফুর, সংবাদকর্মীগণ, পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও টিএলসিসি সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই ঘোষণাকৃত বাজেট বিষয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করেন।

পৌরমেয়র সকলের সুচিন্তিত মতামত গুরুত্বের সাথে শুনে আগামীর উন্নয়ন কর্মকান্ড সমূহ বাস্তবায়নে ইতিবাচক প্রতিফলন ঘটানোর প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা আগামী অর্থ বছরের জন্য ১শত কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করতে পেরে আনন্দিত। এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমি পৌরবাসীসহ সকলের সহযোগিতা চাই।’

তিনি আরো বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গত দুই বছরের মধ্যে বাঁশখালী পৌরসভায় প্রায় অর্ধশতাধিক ছোট বড় সড়কে আরসিসি ঢালাই ও ব্রিক সলিংয়ের কাজ সম্পন্ন করেছি। বাকি প্রত্যেকটি সড়ক উন্নয়নের বরাদ্দ মঞ্জুর হয়েছে। পৌরবাসীর কাছে আমার দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করব ইনশাহ আল্লাহ।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net