1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর পাহাড়ে মিলল যুবকের কঙ্কাল! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত ইতালিতে হামলার পর দেশে ফিরলেন বাঁধন, বললেন ‘বর্বরতা বন্ধ হতে হবে’ এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর পাহাড়ে মিলল যুবকের কঙ্কাল!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৯৮ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের ২৮ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক যুবকের গলিত লাশ (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। নিহত ইরফান ওমান প্রবাসী। প্রবাস থেকে দেশে এসেছেন পাঁচ মাস হলো।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের লোকালয়ের অদূরে পাহাড়ি এলাকার বড্ডিলা নামক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইরফান সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর মোকামিপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

নিহতের পিতা আব্দুল জলিল বলেন, গত ১১ জুন দুপুরে ইরফান নামায পড়তে গিয়ে আর ফেরার খবর নেই। সে নিখোঁজ হলে বাঁশখালী থানায় আমি নিখোঁজের সাধারণ ডায়েরি করি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইরফানের সাথে উত্তরবঙ্গের এক মহিলার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইরফান বিদেশে থাকতেন। পাঁচ মাস পূর্বে দেশে আসেন। মেয়েটি তার সাথে বিয়েতে রাজি হননি। তখন থেকে সে হতাশায় ভোগে। ধারণা করা হচ্ছে, ওই মহিলার সাথে ঝগড়ার জেরে জঙ্গলে গিয়ে তিনি আত্মহত্যা করেন।

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার বলেন, ‘নিহতের পিতা গলিত লাশের পরনে থাকা কাপড়, সাদা শার্ট, মাথার টুপি, নীল রংয়ের লুঙ্গি ও তার ব্যবহৃত মোবাইল দেখে লাশ শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে। এসংক্রান্তে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী পরিবারের সদস্যদের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net