1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপে এমপি মিতার নেতৃত্বে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

সন্দ্বীপে এমপি মিতার নেতৃত্বে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার

আব্দুর রহমান ইমন, সন্দ্বীপ:

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এদিন উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সন্দ্বীপের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ.লীগের অফিস গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভা মাহফুজুর রহমান মিতা এমপি, উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, পৌর মেয়র মোকতাদের মাওলা সেলিম সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

চট্টগ্রাম -৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করে সারাদেশে জ্বালাও পোলাও সাধারণ মানুষের জান- মালের ক্ষতি করার চেষ্টা করছে। বিএমপি জামায়াতের অপতৎপরতা সাধারণ মানুষ বুঝতে পারছে। আমরা সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ এসবের তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামাত শিবির বিএনপি সরকারের ভাবমর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত।দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে জামাত শিবিরের দেশ বিরুধী অপতৎপরতা মোকাবেলা করবে

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net