ঢাকা   ১২:৩৯:৫৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

চাম্বল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া, কর্মী সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে শোকসভা, তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল তিনটায় চাম্বল আয়ান পার্কে ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়্যদ মূর্তজা আলীর সভাপতিত্বে এ শোকসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা।
বক্তব্য প্রদানকালে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, যারা জালিম স্বৈরাচারীর বিরুদ্ধে দ্বিতীয়বারের স্বাধীনতা সংগ্রাম করে শাহাদতের বিনিময়ে আমাদেরকে আবারো স্বাধীনতা উপহার দিয়েছে, জাতি চিরদিন তাদেরকে স্মরণে রাখবে। গত ৪ আগস্ট চাম্বলে ছাত্রজনতার মিছিলে যারা গুলিতে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা, দেশব্যাপী সকল শহীদের হত্যাকারীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জলিল মানিক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ্, তরবিয়ত সেক্রেটারী মাও মুহাম্মদ সোলাইমান, বায়তুল মাল সম্পাদক মোস্তফা হোছাইন হেলাল, চাম্বল ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী আনিসুল আজম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের মাদরাসা ও মানবাধিকার সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান হোসাইন, বাঁশখালী মধ্যম শিবিরের সভাপতি আব্দুর রহিম, সমাজ সেবক শাহাদাত, মাওলানা নেজাম উদ্দিন, মুহাম্মদ মহি উদ্দিন, আশহাদুল হক চৌধুরী, মুনতাসির বিল্লাহ রাহাত, ইমরানুল কাদের জিসান প্রমূখ।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি