1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নিজের ক্রয়কৃত জমিতে কাঁচাবাড়ি রয়েছে, পাকা বাড়ি নির্মাণ কাজে বাধা দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিজের ক্রয়কৃত জমিতে কাঁচাবাড়ি রয়েছে, পাকা বাড়ি নির্মাণ কাজে বাধা দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর জামুরীপাড়ায় নিজের ক্রয়কৃত জমিতে কাঁচা বাড়ি রয়েছে, পাকা বাড়ি নির্মাণ কাজে বাধা দেয় ও ভোগ দখলে থাকা জমি থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ গ্রামের মো: ফাইম সরকার (৪৫) বাদী হয়ে ১৮ আগষ্ট রোববার ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর জামুরীপাড়ার মৃত তারাজ উদ্দীনের ছেলে মো: ফাইম সরকার ২০০৮ সালের ২৪ নভেম্বর ১১১৫৮ নং — কবলা মুলে একটি জমি কিনে কিছু অংশে বাড়ি ও অন্য অংশে গাছপালা লাগিয়ে ১২ — ১৩ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। এ অবস্থায় গত ৫ মার্চ বিকেলে ঐ গ্রামের মৃত থতিব উদ্দিীনের ছেলে মো: এনামুল হক (৫৫) সহ একদল দুবৃত্ত বাড়ি মেরামতে বাধা প্রদান করে গালিগালাজ করে। পরে এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সার্ভেয়ার–আমিন এনে সীমানা তথা বসত বাড়ির সীমানা সঠিক–নির্ধারণ করার চেষ্টা করা হয়, এতেও কোন কাজ হয় না। পরে গত ১৮ আগষ্ট রোববার পুনরায় উল্লেখিত জমিতে সীমানা প্রাচীর দেওয়ার উদ্দেশ্যে মিস্ত্রি নেন, ফাইম (০১৭২২-৪৯১৯৮৩)। কিন্তু মো: এনামুল হক সহ অন্যরা পুনরায় দেশীয় অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। এ সময় বিবাদীরা ফাইমকে হত্যার হুমকী প্রদর্শন করে বলে, অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে বিবাদীরা হলেন– ঐ গ্রামের মৃত থতিব উদ্দীনের ছেলে মো: এনামুল হক (৫৫), মৃত শামসুল হকের ছেলে মো: সামাদ ওরফে বাবু (৪৫), মো: মাহাবুব আলম (৪২), মো: সাদ্দাম হোসেন (৩৫), মো: পলাশের স্ত্রী মোছা: আঞ্জুমান বেগম (৩৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

তাই ভক্ত ভোগির অভিযোগ প্রশাসনের কাছে আমার ও পরিবারের নিরাপত্তা সহ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net