1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও রানীশংকৈলে তিন চোরাই বাইকসহ ৪৮ মামলার আসামি ধরা । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী

ঠাকুরগাঁও রানীশংকৈলে তিন চোরাই বাইকসহ ৪৮ মামলার আসামি ধরা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা ও ৪৮টি চুরি সহ বিভিন্ন মামলার আসামি মো. আবদুর রাজ্জাক (৫৩) ও তার এক সহযোগী সোলেমান আলীকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ।
এ ছাড়া তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (২৯/০৭/২০২৪) রানীশংকৈল থানার একটি দল প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে পৌরশহর থেকে রাজ্জাক চোরকে আটক করে। এরপর তার সহযোগীকেও আটক করা হয়। আটক চোরচক্রের ঐ দুজনের দেওয়া তথ্যমতে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। রানীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। রাজ্জাক রানীশংকৈল পৌরশহরের ভাণ্ডারা মহল্লার মকবুল হোসেনের ছেলে ও সোলেমান আলী পাশের হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুল হকের ছেলে। রানীশংকৈল থানা পুলিশ জানায়, উপজেলার বেলাল হোসেন নামে এক ব্যক্তির ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। তিনি সন্দেহভাজন হিসেবে রাজ্জাকসহ অজ্ঞাতনামা মোটরসাইকেল চোরদের নামে থানায় চুরি মামলা করেন। রানীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ বলেন, চোরচক্র পরিকল্পিতভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net