ঢাকা   ০১:০৬:৪৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আকঁছেন নবীনগরের শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪০২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম খলিল:

বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত ছাত্র ও সাধারণ মানুষ। রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর। সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন তারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, আলীয়াবাদ চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দেয়ালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আগেরদিন সকাল থেকে রাত্র পর্যন্ত শিক্ষার্থীরা দেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন নিরলসভাবে। স্থানীয় বসাবসরত বিভিন্ন বয়সের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের এ কর্মসূচি হলো ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন তাদেরকে ঘিরে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তাই আমরা দেয়াল রং করে দেশের ঐতিহ্য, শহীদদের স্মৃতি ও আন্দোলনের স্মৃতি ফুটিয়ে তুলছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি