1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পৌর মেয়র-ইউপি চেয়ারম্যান'র অপসারণ চেয়ে বিক্ষুদ্ধ জনতার অবস্থান কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

বাঁশখালীতে পৌর মেয়র-ইউপি চেয়ারম্যান’র অপসারণ চেয়ে বিক্ষুদ্ধ জনতার অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া, পুঁইছড়ি, শেখেরখীল, চাম্বল, শীলকূপ, কাথরিয়া, সরল, কালীপুর, বৈলছড়ি, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। একই সাথে বাঁশখালী পৌরসভার মেয়র, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন এর অপসারণ চেয়ে সকাল থেকে এলাকাবাসীর অবস্থান ও বিক্ষোভ সমাবেশ দেখা গেছে।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই বাঁশখালী পৌরসভা সহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে, অবস্থান কর্মসূচী পালন করে। দ্রুত অপসারণ চেয়ে সংল্লীষ্ট ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবীতে বিক্ষুদ্ধজনতা শান্তিপূর্ণ অবস্থানে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, ‘শেখ হাসিনার পাঁতানো নির্বাচনে রাতের ভোটে অবৈধভাবে এসব চেয়ারম্যান নির্বাচিত হন। দলীয় প্রভাব দেখিয়ে ভিন্নদলের মত পোষণকারীদের বিরুদ্ধে দমন পীড়ন চালায়। তারা নিয়মিত অফিস করতো না। সরকারি বরাদ্দের চাল আত্মসাৎ সহ, দলীয় পরিচিতদের মাঝে সরকারী সুবিধা প্রদান করতো। বিচারের নামে টাকার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে এসব চেয়ারম্যান। এরা আওয়ামী লীগের পদপদবী ব্যবহার করেও ক্যাডারভিত্তিক দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন দলের মানুষ ও নীরিহ জনগণকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছেন বলেও তারা অভিযোগ তুলেন। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এদের কে আমরা চেয়ারম্যান হিসেবে আর দেখতে চাই না। আমরা জনবিচ্ছিন্ন এসব চেয়ারম্যানদের অবাঞ্ছিত ঘোষণা করলাম। দ্রুতই এদের অপসারণ করে তৎস্থানে প্রশাসক নিয়োগ করারও দাবী জানান বিক্ষুদ্ধ জনসাধারণ।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, ‘আজকে কয়েকজন চেয়ারম্যান অফিসে এসেছেন। বাঁশখালীর সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারনের দাবীর প্রেক্ষিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচির বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত আসলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য: গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন পৌর মেয়র সহ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এতে দীর্ঘদিন ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।

 

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net