ঢাকা   ১০:২২:২৫ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

মাগুরায় শহর জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রিতির আহবান জানিয়ে শনিবার  বিকেলে বর্ণাঢ্য মটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকের ও  শহর জামায়াতে ইসলামীর  আমীর অধ্যাপক আশরাফুল আলম  এর  নেতৃত্বে শহরের স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য মটর সাইকেলর্্যালী বের হয়। র্্যালীটি শহরের ৯টি  ওয়ার্ডের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় মাগুরা শহরের ঐতিহাসিক  ভায়না মোড়ে পথ সভায় মিলিত  হয়। শহর আমীর অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের আমীর  ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের। বক্তব্য রাখেন  জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ র বাচ্চু, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুর রহমান,  অধ্যাপক আশরাফ হুসাইন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ ইব্রাহিম বিশ্বাস, অধ্যাপক রবিউল ইসলাম, সদর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন,  অধ্যাপক ফখরুদ্দিন মিজান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কবীর হুসাইন, মোল্লা মিজানুর রহমানসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

র্্যালী চলাকালীন রাস্তার দুপাশে শত শত নারী-পুরুষ, শিশু- কিশোরের হাত নেড়ে নেড়ে জামায়াত শিবিরকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি