1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার পতনের পর থেকে চৌদ্দগ্রামে আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিরা পলাতক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা  

সরকার পতনের পর থেকে চৌদ্দগ্রামে আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিরা পলাতক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৪৮ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট (সোমবার) বিকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলীয় সরকারের পতনের পর থেকে জনতার রোষানল এড়ানো সহ নিরাপত্তাজনিত কারণে কুমিল্লার চৌদ্দগ্রামের অনেক জনপ্রতিনিধি পলাতক রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ রয়েছেন। এছাড়াও অনেক জনপ্রতিনিধি নিজ এলাকায় আত্মগোপনে থাকলেও ভয় সহ বিভিন্ন কারণে ইউপি কার্যালয়ে যাচ্ছেন না। ফলে দীর্ঘ দুই সপ্তাহ ধরে সেবাবঞ্চিত রয়েছেন এলাকার সাধারণ মানুষ।

এদিকে বিভিন্ন ইউপি চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তবে, সাধারণ মানুষ বলছে, বিনাভোটের চেয়ারম্যান-মেম্বার হয়ে ক্ষমতায় থাকাকালীন নিজ এলাকার মানুষের উপর ব্যাপক জুলুম নির্যাতন করেছেন তারা। এছাড়াও দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে সামাজিক বিচার-ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি, জরবদখল সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় এখন সকলেই পলাতক রয়েছেন। জনগণ তাদেরকে হাতের কাছে পেলে উত্তম-মধ্যম দিতে পারে। এজন্য ভয়ে তারা আত্মগোপনে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কেউ কেউ ইউপি কার্যালয়ে আসতেও পারেন।

চৌদ্দগ্রাম উপজেলার তের ইউনিয়নের মধ্যে কাশিনগর, শুভপুর, কালিকাপুর, ঘোলপাশা, বাতিসা, মুন্সীরহাট, কনকাপৈত, জগন্নাথদীঘি সহ আলকরা ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে প্রবেশ করে গত ৫ ও ৬ আগস্ট বিক্ষুব্ধ জনতা দরজা, জানালা, আসবাবপত্র ভাংচুর সহ প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করে। একই সাথে পরিষদের কম্পিউটার আলমিরা, চেয়ার-টেবিল লুটপাট করে নিয়ে গেছে বিক্ষুব্ধরা।

গত সোমবার ও মঙ্গলবার (১৮ ও ১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি ইউপি কার্যালয়ে উদ্যোক্তা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থাকলেও নেই কোন জনপ্রতিনিধি। আগের মত সরগরম নেই ইউপি কার্যালয়গুলো। যেন সুনশান নীরবতা বিরাজ করছে সেখানে।

কাশিনগর ইউপি সচিব সফিকুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সফলতার পর বিক্ষুব্ধ জনতা কাশিনগর ইউপি কার্যালয়ের দরজা, জানালা, চেয়ার-টেবিল ও কম্পিউটার সহ যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে। এর ফলে এখনও পর্যন্ত সেবাগ্রহীতাদের ঠিকমতো সেবা দিতে পারছি না’।

বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ বলেন, আমি যেখানেই থাকি না কেন জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। গত ৫ আগস্ট পরিষদের কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষদের সেবাগ্রহীতারা সরাসরি সেবা নিতে পারবেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জম্ম ও মৃত্যু সনদের সেবা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা থেকে সরকারি কর্মকর্তাগণ যথাযথ দায়িত্ব পালন করবেন। অন্যান্য সেবাগুলোও পর্যায়ক্রমে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net