1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা থানার কার্য্যক্রম পুরোদমে চলছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আনোয়ারা থানার কার্য্যক্রম পুরোদমে চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩১৩ বার

আনোয়ারা সংবাদ দাতা

চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের সকল কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে শুরু করতে দেখা গেছে আনোয়ারা থানা পুলিশের সকল কার্যক্রম। এর আগে কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে সারা দেশের ন্যায় আনোয়ারা থানা পুলিশকেও আর মাঠে দেখা যায়নি। কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর আনোয়ারা থানার সকল অফিসার-কনস্টেবল থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন। আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, সকল অফিসার ও কনস্টেবলরা থানায় ছিলেন। সারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতির ঘোষণা দেয়। পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করায় সকাল থেকে আমরা আবারও পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি। তিনি আরো বলেন, আমরা পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net