1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০০ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা আত্নসাত, শিক্ষার্থীদের অভিভাবদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দোকান ঘর নির্মান ও ভাড়ার টাকা পকেটস্থ করা সহ নানা অনিয়ম ও দুর্নীতির নায়ক প্রধান শিক্ষক মফিজুল হক ও তার সহযোগীদের বিচার ও শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২৪ আগষ্ট শনিবার সকালে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান ফটকের সামনে দূর্নীতি বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্র নেতা এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মুর্তজা আলম, অভিভাবক তবারক আলী, ছাত্র ইউনিয়ন কেন্দ্র কমিটির সাবেক সহ -সভপতি আবু সালেহ মোঃ সিহাব, পীরগঞ্জ উপজেলা যুব ইউনিয়নের সভপতি লিটন সরকার, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলগীর হোসেন সৈকত, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ, স্কুলের সাবেক ছাত্র মেহেদী হাসান লেলিন, হাবিবুর রহমান, কাজল, নবাব প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক মফিজুল হকের পদত্যাগ সহ তার সহযোগীদের বিচার ও শাস্তি দাবী করেছেন। অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষনা দেন বিক্ষোভকারীরা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net