1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন হতে না হতেই লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ অনেকে।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোলানী উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক, অফিস সহকারি কাম হিসাব সহকারি, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ছিল চলতি বছরের ২৪ জুলাই। পদ গুলোর বিপরীতে আবেদন করেন ৬৭ জন চাকুরী প্রত্যাশী। চাকুরী প্রত্যাশীদের তথ্য মতে চলতি বছরের ৩ আগষ্ট শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন হতে না হতেই লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে। তবে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক আর্থিক লেনদেনের বিষয়টি এড়িয়ে যান।
অপরদিকে বর্তমান স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসাহাক আলীকে নির্বাচিত হওয়ার বিষয়কে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠে। যার বৈধতা চ্যালেন্স করে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। যাহার মামলা নং- ৪৯/২০২৪। চাকুরী প্রত্যাশি মো. রোমান আলী বলেন, আমি অফিস সহায়ক পদে আবেদন করি। আবেদনের পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমার কাছে ২২ লাখ টাকা দাবী করে, বলে যে টাকা দিলে চাকুরী হবে না হলে চাকুরী হবে না। চাকুরী প্রত্যাশি সাজু বলেন আমি পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করি। আমার কাছে টাকা চাইলে ১০ লাখ টাকা দিতে চাই। কিন্তু প্রাধান শিক্ষক বলে ১৫ লাখ টাকা দিলে চাকুরী হবে, না দিলে অন্যজনের চাকুরী হবে। আমিনা আক্তার বলেন আয়া পদে আবেদন করি, প্রধান শিক্ষক ও সভাপতি লাখ লাখ টাকা দাবী করে, বলে টাকা দিলে চাকুরী হবে, না হলে হবে না। এমন অভিযোগ করে আরও অনেকে। অভিভাবক সদস্য সৈয়দ আলী বলেন তারা দূর্নীতি করে সকলের কাছে লাখ লাখ টাকা নিচ্ছে। আমি এ জন্য ডিসি, ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। আমি অবিলম্বে এ নিয়োগ কার্যক্রম বন্ধের দাবী জানাচ্ছি। মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন বলেন অভিযোগ ভিত্তিহীন এর কোন সত্যতা নেই। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসাহাক আলী লাখ লাখ টাকা নেওয়ার বিষয়ে বলেন এটা সম্পূন্ন মিথ্যা। বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন ম্যানেজিংক কমিটি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি সিভিল মামলা চলমান রয়েছে। এক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীর কাছে মতামত চেয়েছিলাম। সেক্ষেত্রে আইনজীবী মতামত দিয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি নিয়োগে কোন প্রকার সমস্যা নেই।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net