ঢাকা   ০৬:৫৫:২৬ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা। ২০ আগষ্ট মঙ্গলবার সকালে শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে যায়। শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সাথে দেখা করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করলে পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আসেন।

এ সময় পুলিশ সুপার জানান, গত ১৯ আগস্ট সোমবারে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বরাবরে উক্ত পদ হতে ইস্ফতা প্রদান করেছেন। এ সময় শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আরও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উত্থাপন করলে পুলিশ সুপার সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি