ঢাকা   ০৬:১৯:৫৩ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান : ফুলেল শুভেচ্ছা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন যোগদান করেছেন। গত ২১ আগষ্ট বুধবার পৌরসভায় যোগদানের পুর্বে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পৌরসভার কনফারেন্স রুমে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করেন।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সভায় বক্তব্য দেন পৌরসভার নবাগত প্রশাসক, জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান, আয়েশা বানু পারুল, ফারজানা আক্তার পাখি, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পৌরসভার নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, পৌরসভার বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। আমাদের ডাম্পিং ষ্টেশন নেই। তাই প্রথম অগ্রাধিকার থাকবে পরিস্কার পরিচ্ছন্নতা, লাইটিং, রাস্তাঘাটের নাজুক অবস্থা আছে সুগুলো নিয়ে কাজ করা। পাশাপাশি রাস্তার কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং লাইটিংয়ের কাজ যাতে একটি ভাল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করা। আপনারা জানেন গাছ জীবন স্বত্তা। পৌরসভার বিভিন্ন স্থানে গাছে ব্যানার, ফেসটুন সহ বিভিন্ন পোষ্টার অপসারনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। ইতিমধ্যে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। পৌরবাসীর প্রতি আমার বার্তা থাকবে পৌরসভার বাসিন্দাদের জীবন মান যাতে করে স্বাভাবিক হয়, স্বাবলিল হয়, স্বাচ্ছন্নপুর্ন হয় এজন্য আমরা পৌরসভার পক্ষ থেকে সম্বিলিতভাবে একটি বডি হিসেবে কাজ করবো এবং তাদের এ জীবন মানের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি