1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার

এস কে সানি (উত্তরা ঢাকা):

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

কেউ টাকা দাবি করলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

১৯ আগস্ট সোমবার এসবির পাসপোর্ট শাখা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন।

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও বলা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net