1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবজমিনের তিতাস প্রতিনিধির ওপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

মানবজমিনের তিতাস প্রতিনিধির ওপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩১৭ বার

দৈনিক মানবজমিনের কুমিল্লার তিতাস উপজেলা প্রতিনিধি মো. জুয়েল রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব মুন্সির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক জুয়েল অভিযোগ করেন, বিকালে বাতাকান্দি বাজারে হযরত আলীর চায়ের দোকানের আড্ডা দিচ্ছিলেন। এসময় তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা  রাজিব মুন্সি ও তার সাঙ্গপাঙ্গ সাদ্দাম, হিরনসহ আরও কয়েকজন সন্ত্রাসী অতর্কিত তাকে মারধর শুরু করে। এবং গুরুতর আহত করে। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে তিতাস উপজেলায় গেলে সাংবাদিক জুয়েলকে হুমকি দেন রাজিব।

সাংবাদিক জুয়েল আরও জানান, ৩০ জুলাই তার ফেসবুক আইডি থেকে তিতাস উপজেলা  মহিলা আওয়ালীগ নেতৃদের লাল শাড়ি পরা একটি ছবি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করেই এই হামলা করে তারা।

এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি আমাকে অবহিত করা হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং সাংবাদিক সমিতির নেতাদের সাথে কথা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

এদিকে সাংবাদিক জুয়েল রানার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ নানা পেশা শ্রেণির মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net