1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আহবায়ক মজির- সদস্য সচিব ড.সরোয়ার সিদ্দিকী * লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি অনুমোদন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

আহবায়ক মজির- সদস্য সচিব ড.সরোয়ার সিদ্দিকী * লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

* নবগঠিত আহবায়কে ফুলেল শুভেচ্ছা স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার

এম.এ মান্নান

লাকসাম মনোহরগঞ্জ(কুমিল্লা)প্রতিনিধি

লাকসাম বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের স্বাক্ষরিত ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।


এতে লাকসাম পৌরসভার সাবেক মেয়র, ভাইয়া গ্রুপের পরিচালক ও ভাইয়া অটো রাইস মিলের চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদকে আহবায়ক, মৌসুমি অটো রাইস মিলের মালিক আবুল হাসেম মানুকে যুগ্ম আহ্বায়ক (রাইসমিল সমিতি) ও সদস্য সচিব হিসেবে লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও লাকসাম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করে এ কমিটি গঠন করা হয়।
জানা গেছে, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর শুক্রবার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত লাকসাম দৌলতগঞ্জ বাজারের সকল বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম। সভায় উপস্থিতি সকল ব্যবসায়ীবৃন্দের সিদ্ধান্ত একটি আহবায়ক কমিটি অনুমোদনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।পরে ২৫ সেপ্টেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো: আবুল কালামের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন করেন। নবগঠিত আহবায়ক কমিটি প্রকাশ হওয়ার পর ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উত্তর বাজার স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত আহ্বায়কে ফুলের শুভেচ্ছা জানানোর আয়োজন করে দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী ও বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ওই দিন বিকালে দলীয় কার্যালয়ে নবগঠিত আহবায়ক মোঃ মজির আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেয় ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দেরা।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি আহবায়ক আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির আহবায়ক আবুল হোসেন মানু, সদস্য সচিব আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম, পৌর যুবদলের সদস্য সচিব আফজাল খান, মোঃ নিজাম উদ্দিন, আবদুর রশিদ, মোস্তফা কামাল, মিল্টন। অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন নবাগত কমিটির যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল, আলহাজ¦ নুর হোসেন চেয়ারম্যান­ প্রমুখ।

ছবি: লাকসাম বণিক সমিতির আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাজারের ব্যবসায়ী ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম.এ মান্নান
লাকসাম-মনোহরগঞ্জ
কুমিল্লা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net