1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫১ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ “ক্রাফট ইন্সট্রাক্টর”দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বে-আইনীভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে “ক্রাফট ইন্সট্রাক্টর” পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপুর্ন মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। গত ৯ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
“ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার” এই শ্লোগানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শান্তিপুর্ন মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মো: আব্দুস সালাম, মো: জুবায়ের হোসেন, মো: জাকির হোসেন, মো: মুস্তাকিম, মো: রকি, আরিফ ফয়সাল, মো: আবু সাঈদ, আলনাউন, মদিনাসহ শিক্ষার্থীগণ। ৬ দফা দাবিগুলো হলো-কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহি:র্ভুত কোন জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিষ্টার পূর্ন মেয়াদের (৬ মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ, কারিগরি সেক্টরে সকল শুণ্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পুর্ণ করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা, উপ-সহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ার ব্যাতিত অন্য কেউ আবেদন করতে পারবে না; উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখার দাবি।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net