1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪১ বার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ ২৮ জনের নামে ১০ কোটি টাকা চাঁদাবাজি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০ জনকে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। পরে আদালতের বিচারক রহিমা খাতুন এটিকে থানায় এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন– সাবেক এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজন, এর ছোট ভাই মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, বালিয়াডাঙ্গী উপজেলার তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপির এপিএস কামরুজ্জামান শামীম, মহিষমারি গ্রামের ইসাহাক আলীর ছেলে হুমায়ূন কবির, কলেজপাড়ার মৃত তসলিম উদ্দিনের ছেলে আদম আলী, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ির মৃত শামসুলের ছেলে আমিনুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, হরিণমারি সরকারপাড়ার মৃত মফিরতের ছেলে মতিন, বেলসাড়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে জুলফিকার আলী, পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বামুনিয়া গ্রামের মৃত তহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী রুবেল, রাঙ্গাটলি ভানোর গ্রামের দবিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, আমজানখোর ইউনিয়নের মোড়ল বস্তি গ্রামের মৃত আকালুর ছেলে লাজিব উদ্দিন কালঠু, একই ইউনিয়নের উদয়পুর বাগানবাড়ি গ্রামের বাবা ঝরুয়ার ছেলে মুনছুর, কাশিডাঙ্গা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আজহার আলী, হরিণমারি সরকারপাড়া গ্রামের খতিবতের ছেলে আশরাফুল, সর্বমঙ্গলা বড়বাড়ি গ্রামের মোজাফর রহমানের ছেলে আরজু লিটন, বড়পলাশবাড়ী পূর্ব বড়গাছিয়া গ্রামের শহীদের ছেলে আবু শাহীন, বালিয়াডাঙ্গী উপজেলা চড়ইগতি গ্রামের ইলিয়াসের ছেলে লাবলু, দোগাছি চাড়োল গ্রামের মৃত কফিজুল হকের ছেলে জিল্লুর রহমান, ভাঙ্গাটুলি ভানোর এলাকার মৃত উলফত উদ্দিনের ছেলে রফিক বিডিআর, আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে শাহজাহান, বালিয়াডাঙ্গী ঢেকনাপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুর রাজ্জাক, আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের আকালু ডোঙ্গার ছেলে বাবু ও রত্নাই মারাধার গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাজু মেম্বার।
মামলার বাদী হাবিবুল ইসলাম বলেন, আমার ৯০ একর জমি রয়েছে। তারমধ্যে দখলে রয়েছে ২০ একর। বাকি জমি মামলার আসামিরা দখল করে রেখেছেন। আশা করছি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবো।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net