1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান

নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার

নেহাল আহমেদ। রাজবাড়ী

অভিযুক্ত হত্যাকারীকে বাড়ীতে পাওয়া যায়নি নিহত পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। রাজবাড়ীতে নিখোঁজের দুইদিন পর মিনহাজুল ইসলাম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি মিনহাজকে হত্যা করা হয়েছে।
মিনহাজুল ইসলাম একই গ্রামের আজাদ শেখের ছেলে।
স্থানীয় ও পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, রবিবার বিকেলে খেলতে যাওয়ার কথা বলে মিনহাজ বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়িতে ফেরে না। এলাকায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে। আজ সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিনহাজের মরদেহ পাওয়া যায়।

মিনহাজের মা খাদিজা বেগম বলেন, ‘আমার ছেলে রবিবার দুপুরে স্থানীয় মোক্তার সরদারের মালটা বাগানে গিয়ে কয়েকটা মালটা আনে। এরপর তার সাথে থাকা প্রতিবেশি মিনহাজের সমবয়সী সুমন শেখের কাছে কয়টা মালটা ও মিনহাজের জুতা দিয়ে বলে তুই জুতা আমার বাড়ি তে দিয়ে আয়। তারপর থেকে মিনহাজকে আর পাওয়া যাচ্ছে না। মোক্তারের বাগান ঘেরাও করা। তালা মারা থাকে। আমরা গতকাল সোমবার কয়েকবার মোক্তারের বাড়িতে গিয়েছিলাম বাগানের চাবি আনার জন্য। কিন্তু তার কেউ চাবি দেয়নি। আমরা সোমবার বিকেলে তার মালটা বাগানে দেখেছি। কিন্ত সেখান কোন লাশ ছিলনা আজ সেই বাগানের পাশে ধান ক্ষেতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘মোক্তার সরদার টাকা পয়সাওয়ালা মানুষ। ওরা বাজেভাবে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলের জি¦হবা কেটে ফেলেছে। কারেন্টের আগুন দিয়ে কয়েক জায়গায় পুড়িয়ে ফেলেছে। আমি এই হত্যা কান্ডের বিচার চাই।’
সরেজমিনে দেখা যায়, লাশ পাওয়ার খবর পেয়ে উচ্ছুক জনতা ভীর জমিয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। স্থানীয়রা হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। মিনহাজের মা তার বাড়িতে আহাজারি করছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

হত্যাকান্ডে অভিযুক্ত মোক্তার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়ির ঘরের দরজায় তালা ঝুলছে। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, আমাদের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকান্ড। আমরা একজনকে এই হত্যাকান্ডের সাথে জরিত থাকতে পারে বলে সন্দেহ করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net