1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সদস্য সমাবেশ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা

বাঁশখালী স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সদস্য সমাবেশ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের নিয়ে শুক্রবার সকালে সরকারি আলাওল কলেজ হলরুমে এক সদস্য সমাবেশ ও আলোচনা সভা সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কার্যকরী পরিষদ সদস্য আবরার হাসান রিয়াদের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জর্জ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জাকের উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের৷

সমাবেশে বক্তরা, ফাউন্ডেশনের শিক্ষামূলক ও সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। বিশেষত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সহযোগিতা, শিক্ষা থেকে ঝরে পড়া রোধে ক্যারিয়ার সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রামসমূহ চলমান রাখার পরামর্শ প্রদান করেন।

এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজান বিন তাহের, ফাউন্ডেশনর অন্যতম কার্যকরী পরিষদ সদস্য ও বাঁশখালী প্রেসক্লাবের কোষাধক্ষ্য শিব্বির আহমদ রানা, পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা সিদ্দিকী, চাদঁপুর জেলার মতলব উত্তর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য ও নাপোড়া শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম এ কাশেম সিকদার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন কার্যকরী পরিষদ সদস্য এনামুল হক রাহাত, আনিসুর রায়হান উপস্থিত ছিলেন।

‘এসো বাঁশখালীকে জানি’ শর্ট কুইজ ইভেন্টের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

 

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net