ঢাকা   ০১:০০:০৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে  শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীকোল বাজারে শ্রীকোল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াত ইসলামের আয়োজনে এ শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শ্রীকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এর সভাপতি রফিকুল ইসলাম ও ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওয়াসমিন বিশ্বাস এর সভাপতিত্বে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর অধ্যাপক মাওলানা  ফখরুদ্দিন মিজান।

 

মোফাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওলিউর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামী শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি এম হাসিবুর রহমান রিপন, সেক্রেটারি মাওলানা আবুল হাসান, সহ-সভাপতি কাজী জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীকোল ইউনিয়নের সভাপতি মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।

সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংঠনের বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি