1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানের পাথরঘাটা শাহী মসজিদ এর জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

সিরাজদিখানের পাথরঘাটা শাহী মসজিদ এর জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাথরঘাটা শাহী মসজিদ এর জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুমা ২টা থেকে ৩টা পর্যন্ত কুচিয়ামোড়া-গোডাউন বাজার সড়কের পাথরঘাটা এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা শাহী মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশনেয় ৫শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী।


এসময় বক্তারা বলেন, ১৯৬৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মরহুম মমিনুল হক খান পাথরঘাটা শাহী মসজিদের মহোতামিম থাকার সুযোগে মসজিদের ২৬শতাংশ জমি দখল করে ভবন নির্মাণ করে রেখেছে। তাকে একাধিক বার মসজিদে ওয়াকফ কৃত  সম্পত্তি ফিরিয়ে দেয়ার জন্য বলা হলেও সে ফিরিয়ে দেয়নি। পরবর্তীতে তার মৃত্যুর পর তার সন্তানদেরকে মসজিদের সম্পত্তি মসজিদকে দিয়ে দেওয়ার জন্য বলা হলেও তারা দেয়নি। মসজিদের সম্পত্তি ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, মশজিদে ইমাম মুফতি আবুল হাসান, পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবির মিলন, পাথরঘাটা ঈদ গা কমিটির সভাপতি সেলিম শিকদার,বাসাইল ইউপি সদস্য কামাল উদ্দিন বেপারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net