1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ সন্তানের মারপিট বাবার মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ সন্তানের মারপিট বাবার মৃত্যু !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২ সন্তানের মারপিটে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত-নাজিম উদ্দীন (৫২) বালিয়াডাঙ্গী উপজেলার ১নং– পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে। এর আগে ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তাকে তার ২
সন্তান মারপিট করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—নাজিম উদ্দীনের ২ ছেলে, আলাল হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (২০)। নিহত নাজিম উদ্দীনের চাচী মাসুমা খাতুন জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে নাজিম উদ্দীনের ২ ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে ফসলের মাঠ থেকে ধরে এনে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে ও ২ ছেলে ভয়ভীতি দেখান ও গালিগালাজ করেন।
নিহতের চাচাতো বোন সাবেক ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, মারপিটের পর বাড়ির বারান্দায় দিনভর শুইয়ে রাখা হয়, নাজিম উদ্দীনকে। রাত ৮ টায় স্থানীয়দের চাপের মুখে অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, লাশের ময়না তদন্ত করা হয়েছে। শরীরে কোথাও কোনো বাহ্যিক জখম দেখা যায়নি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, দিনমজুর নাজিম উদ্দীনের ৫ ছেলে সন্তান। মেজো ২ ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে‌। ছোট ছেলেটি স্থানীয় বাজারে এক দোকানের কর্মচারী। বড় ছেলে আলাল ও সেজো ছেলে তার বাবাকে বাকি ছেলেদের অনুপস্থিতে মারপিট করেন। বর্তমানে অভিযুক্ত ঐ ২ ছেলে আত্মগোপনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net