1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কৃষকের ১ বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কৃষকের ১ বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল‌‌‌ উপজেলায় তসিরদ্দিনের নামে এক কৃষকের ১ বিঘা জমির প্রায় ১শ’ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। সম্প্রতি গত
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট ঘনশ্যামপুর গ্রামের বর্গাচাষি তসিরদ্দিন স্থানীয় কৃষক মাহমুদুল হাসান মুকুলের ১ বিঘা (৩৩ শতাংশ) জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেন তিনি সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান প্রায় সবগুলো গাছের গোড়া কাটা। তার ধারণা রাতে লাউ গাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বর্গা চাষী তসিরদ্দিন বলেন, ‘অনেক কষ্ট করে অন্যের জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেছিলাম। কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে। এতে আমার এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামারে কাজ করে সংসার চালায়। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি। যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’ এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কৃষক তসিরদ্দিনের এক বিঘা জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। কাজটি অত্যন্ত নিন্দনীয়। খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিত্র মোহন ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগীতা করা হবে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net