ঢাকা   ০৩:২২:১৩ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা

পরকীয়া সন্দেহ, স্ত্রীকে পিটিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

স্ত্রী পরকীয়ায় আসক্ত এমন সন্দেহ করতেন রুবেল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। রাতে মাহমুদা আক্তারকে (২৫) মারধর করেন রুবেল। এক পর্যায়ে স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ হাসপাতালে নিয়ে যান রুবেল।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার আনছার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দত্তপুর গ্রামের মোস্তাফার মেয়ে। অভিযুক্ত রুবেল একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

রুবেল স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে নিহতের স্বামী রুবেলকে আটক করে।

নিহতের ছোট বোন মাসুদা বলেন, ‘তার বড় বোন মেঘনা গ্রুপের কারখানায় চাকরি করতেন। মাহমুদা পরকীয়ায় জড়িত এমন সন্দেহ করতেন রুবেল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাত ১০টার দিকে দুলাভাই মোবাইল ফোনে জানান- বড় আপা খুব অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে গিয়ে বোনের মরদেহ দেখতে পাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরীনা জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. ছামাদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে রাতেই আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি