1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় সনাতনী নের্তৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

বাঁশখালীতে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় সনাতনী নের্তৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাঁশখালীতে শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর বাবু প্রণব কুমার দাশ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু ঝুন্টু কুমার দাশ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পূজা পরিষদের উপদেষ্টা বাবু সুধীর মল্লিক রায়, মাস্টার শ্যামল কিশোর চৌধুরী, বাবু অধরলাল চক্রবর্তী, লায়ন বাবু শেখর দত্ত, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, বাবু রাজীব গুহ, বাবু স্বপন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাজু দাশ সাজিৎ, অর্থ সম্পাদক প্রকৌশলী রনি সরকার, বাবু পুলিন শীল ও বিভিন্ন ইউনিয়ন কমিটি এবং আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

এ সময় নের্তৃবৃন্দ বলেন, ‘আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। কোনো অশুভ শক্তি যেন আমাদের পূজায় বিঘ্নতা সৃষ্টি করতে না পারে সে বিষয় উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। আমাদেরও সতর্ক থাকতে হবে। বাঁশখালী সব ধর্মের সহাবস্থানে একটি সম্প্রীতির জনপদ। আমরা আশা করি বরাবরের মতোই বাঁশখালীতে ভাবগাম্ভীর্য্যের সাথে দূর্গোৎসব উদযাপন হবে।

এ সময় তারা, গত পাঁচ আগস্ট দেশের সরকার পরিবর্তনের পর বাঁশখালীর ১৪ থেকে ১৫ জন সনাতনী সম্প্রদায়ের নের্তৃবৃন্দের বিরুদ্ধে যে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবীও জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net