1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার

মােঃ সাইফুল্লাহ :

মাগুরায় চাঁদাবাজী, সংগঠন দখলের হুমকি, ভাংচুর সহ নানা অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা মুক-বধির কল্যাণমূলক সংঘ থেকে তিন সদস্যকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে

বহিস্কৃত সদস্যরা হচ্ছেন জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ।

১৭ সেপ্টেম্বর মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সভাপতি মীর রইসুল আলম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে উল্লেখিত সদস্যদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ১৪ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়নার মোড় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদেরর সর্বসম্মতিক্রমে তাদের বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি আরো জানান- ইতোমধ্যে তাদের বহিস্কার সংক্রান্ত রেজুলেশন জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে অবগত করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ১৭/৯/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net