1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৯ বার

রাউজান প্রতিনিধি:

অবৈধভাবে ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করার খবর ছড়িয়ে পড়লে রাউজানে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি নেতাসহ সর্বস্তরের জনসাধারণ। বৃহস্পতিবার বিকালে হলদিয়া ইউনিয়নে জাতীয়বাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে আমির হাট বাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুসলেম উদ্দীন। হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম, মহিউদ্দিন জীবন,আবুল কাশেম, মোঃ হারুন অর রশিদ।ছাত্রনেতা হুমায়ূন জহিরের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক এম. খোরশেদুল আলম জিকু, বিএন পি নেতা, আহম্মদ মিয়া মেম্বার, নুরুল আলম, মোঃ ইউছুপ,সাহাবু সিকদার, ওমর ফারুক মানিক, আকতার হোসেন, ইঞ্জিনিয়ার ইলিয়াছ, গিয়াস উদ্দিন, হলদিয়া সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শফি, দিদার, নুরুল আলম রিপন, ইলিয়াছ, লোকমান, ফারুক, মহিউদ্দিন, জামাল, ওসমান, মাসুদ, ওসমান, মোহাম্মদ মঞ্জু, মহিউদ্দিন, মনছুর, জলির, এমরান, নজরুল ইসলাম মিজান, ছাত্রনেতা সোলমান বিন ফোরকান, যুবনেতা বাবু, শরীফ প্রমুখ। আনন্দ মিছিলে খুনি, সন্ত্রাসীদের গডফাদার ভূমিদস্যু ফজলে করিম জুন্নুর বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। বিএনপি নেতারা বক্তব্যে বলেন, এ ফজলে করিম জুন্নু বিএনপি নেতা নুরুল আলম নুর হত্যাসহ অংসখ্য নেতাকর্মীকে খুন করেছে। তার দলের ছাত্রনেতা দিদার, বাবর ও মুজিবকে হত্যা করেছে এই জুন্নু।আমরা এই খুনি জুন্নের ফাঁসি চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net